মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুর জেলার সদর উপজেলার ২নং চরশেরপুর ইউনিয়নের টাঙ্গারিয়া পাড়া গ্রামে গতকাল গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় বানিশমিস্ত্রী সাইদুর মিয়ার বসতঘর। এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন শেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক তরুন জননেতা কামরুল হাসান।
শনিবার দুপুরে তিনি ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। তিনি পরিবারটির প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, “এই দুঃসময়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও থাকবো।” পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এ সময় কামরুল হাসান আরও বলেন, “বিএনপি সবসময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই অগ্নিকাণ্ডে পরিবারটির যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, যাতে তারা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারে।”
স্থানীয় এলাকাবাসী কামরুল হাসানের এই মানবিক ও সহানুভূতিপূর্ণ উদ্যোগের প্রশংসা করেছেন। অনেকেই বলেন, রাজনীতির পাশাপাশি এ ধরনের সামাজিক কর্মকাণ্ড একজন নেতার প্রকৃত মানবিক রূপ তুলে ধরে। কামরুল হাসানের সঙ্গে এ সময় স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং তার এ উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আর্থিক সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন ২ নং চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, সদর থানা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো: শামিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো: মিনাল আহমেদ, ২নং চরশেরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো: বাদল মিয়া, ২ নং চরশেরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক মো: রাশেদ মিয়া, মো: সোহেল মিয়া, ২ নং চরশেরপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো: ইউনুস মিয়া সহ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত