শাহরিয়ার মিল্টন,শেরপুর : রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম আদালতে ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ায় ২৫ নভেম্বর ইসকন ভক্ত ও অনুসারীদের হামলায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ও এপিপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বুধবার (২৭ নভেম্বর) দুপুরে শেরপুর জেলা আইনজীবী সমিতির ভবন চত্বর থেকে আইনজীবীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিল শেষে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় গেইটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট নূরে আলম হীরার সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও দুদক পিপি অ্যাডভোকেট মোখলেছুর রহমান জীবন, নারী ও শিশু দমন আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবি, অ্যাডভোকেট হারুন অর রশিদ বাচ্চু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, চট্টগ্রাম আদালতে একটি রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করায় স্থানীয় ইসকনের লোকজন বিক্ষুদ্ধ হয়ে আদালত প্রাঙ্গণে এক নৈরাজ্য সৃষ্টি করে আইনজীবী ও পুলিশের উপর হামলা চালায়।
হামলাকারীদের তান্ডবে বেশকিছু আইনজীবী ও পুলিশ আহত হয়। এসময় চট্টগ্রাম আদালতের এপিপি আডভোকেট সাইফুল ইসলাম আলিফ হামলাকালীদের হাতে নির্মমভাবে নিহত হন।
বিক্ষোভ সমাবেশে এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের জঙ্গী সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান সমাবেশে অংশগ্রহণকারী আইনজীবীগণ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত