চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রকল্যাণ অধিদপ্তরের উদ্যোগে "প্রকৌশল শিক্ষায় ঈমান, আমলের চর্চা এবং সৎ চরিত্র গঠন" শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করতে চুয়েট ক্যাম্পাসে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং বিশিষ্ট ইসলামিক স্কলার ড. আ ফ ম খালিদ হোসেন মহোদয়।
আজ ২৭ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ২০২৫ খ্রিঃ বাদে আসর চুয়েটের কেন্দ্রিয় খেলার মাঠে উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হবে। এতে গেস্ট অব অনার হিসেবে থাকবেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আদ-দাওয়া ইলাল্লাহ এর পরিচালক জনাব আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। সেমিনারে সভাপতিত্ব করবেন চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত