এম জালাল উদ্দীন, পাইকগাছা: পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের শিবসা নদীর তীরে ক্ষতিগ্রস্থ ওয়াপদার বাঁধ ভাংগনের সম্ভাবনা দেখা দিয়েছে।
বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আতংকে এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে উপজেলার সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক এর নেতৃত্বে সেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ শুরু করেছেন।
বুধবার সকালে দু-শতাধিক লোক নিয়ে ঝুকিপূর্ণ প্রায় এক কিলোমিটার উক্ত বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়। উপজেলার দেলুটি ইউনিয়নের দেলুটি গ্রামের শিবসা নদীর তীরে ওয়াপদার বাঁধ ক্ষতিগ্রস্থ হয়ে মারাত্মক ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। জোয়ারের পানির চাপ বৃদ্ধি পেলে যেকোন মুহুর্তে বাঁধ ভেঙ্গে ইউনিয়নের ৫ টি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।
এদিকে সম্প্রতি সাবেক এ চেয়ারম্যানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে কালিনগরের বাঁধ মেরামত করা হয়। যাতে ১৩ টি গ্রাম পানিবন্দির কবল থেকে রক্ষা পায়।
এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়েছে এমনটি জানিয়েছেন সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত