আমিনুল ইসলাম আহাদঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, সুযোগ সন্ধানী আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে সাবধান থাকতে হবে।
তিনি বলেন, এখন আওয়ামী লীগের অনেক নেতা আমাদের ঘাড়ে বসে ব্যবসা-বাণিজ্য করার চেষ্টা করবে। আমাদের সাহায্য চাইবে। আপন হয়ে যাবে। আপনারা সাবধান থাকবেন।
তিনি শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার্তদের মাঝে সহযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে বিএনপি নেতা খন্দকার মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান আরো বলেন, বাইরে থেকে লোক এলে দলে নিতে হবে।
তবে তার আগে পরীক্ষা নিরিক্ষা করে নিতে হবে। তার ঈমান ঠিক আছে কিনা দেখতে হবে। থাকবে না আবার চলে যাবে বুঝতে হবে।
তিনি বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিলো। ২০২৪ সালে আবার স্বাধীন হয়েছে। এখন কথা বলার স্বাধীনতা আমরা পেয়েছি।
মোঃ শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, নাসিরুল্লাহ খান জুনায়েদ, সৈয়দ শাহ আমান উল্লাহ আমান, আবুল মনসুর মিশন।
পরে প্রধান অতিথি বন্যার্তদের হাতে বালিশ ও তোষক তুলে দেন। মোট ১৫০ জন বন্যার্তের মধ্যে এসব উপহার তুলে দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত