আমিনুল ইসলাম আহাদঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জনগণকে ছেড়ে যাননি বলেই, জানাযায় লাখ লাখ মানুষের উপস্হিতই প্রমাণ করে জনগণ দেশনেত্রীকে ছেড়ে যায়নি।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি ) সকাল ১১টায় উপজেলার সরকারী হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোকসভা ও দোয়া মাহফিলে ইন্জিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন,সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি বলেই তার জানাযায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিই প্রমাণ করে জনগণও বেগম খালেদা জিয়াকে ছেড়ে যাননি।
ব্রাহ্মণবাড়িয়া -২(সরাইল - আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনের বিএনপির জোট সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবী বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও গণতান্ত্রিক সংস্কার এগিয়ে গিয়েছে। তারা তাঁর নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া, দেশ ও জাতির উন্নতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য সকলের একযোগে প্রার্থনার আহ্বান জানানো হয়।
উপস্থিত নেতৃবৃন্দরা বেগম খালেদা জিয়ার অসামান্য রাজনৈতিক অবদানের কথা তুলে ধরেন এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অমর প্রতীক।
এই শোক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি এবিএম মোমিনুল হক মুমিন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজসহ জেলা ও উপজেলার বিএনপি এবং জোট নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজ ৪ ই জানুয়ারি রোজ রবিবার সকাল ১০ টায় হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ,সহ সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের মনোনিত সরাইল, আশুগঞ্জে খেজুর গাছ প্রতিকের প্রার্থী দেশ বরন্য আলেম জুনায়েদ আল হাবিব,বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা সদস্য শেখ মোঃ শামীম,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, সহ-সভাপতি আলহাজ্ব শাজাহান সিরাজ, মোঃ জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মনির হোসেন, মাইনুল হোসেন চপল, কোষাধ্যক্ষ মিজানুর রহমান,প্রচার সম্পাদক মোঃ মাহিন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন,আলগীর হোসেন,এডভোকেট মেজবা উদ্দিন,গোলাম হোসেন ইফন্তি,সাবেক সভাপতি চেয়ারম্যান ফায়ুজুর রহমান ফায়ুজূউপজেলা যুবদলের আহ্বায়ক আলগীর খাঁ সেলিম পারভেস, এডভোকেট ইয়াসমিন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত