সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান হয়েছে।
উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বেলা সাড়ে এগারোটায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন , এণ্টারগ্রেনশিপ এ্যান্ড রেসিনিয়েনস ইন বাংলাদেশ ( পার্টনার ) প্রকল্পের আওতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী।
প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আব্দুল ওয়াদুদ। আরো উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আ . জা. মু. আহসান শহীদ সরকার , বগুড়া অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ , অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত প্রমুখ। অনুষ্ঠান উপজেলার বিভিন্ন গ্রামের সত্তর জন কৃষক উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত