সাহারুল হক সাচ্চু ,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তর থেকে দুইশো জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে।
বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ চত্বর থেকে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) আবু সালেহ মোহাম্মদ হাসনাত এর উদ্বােধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সুমী।
প্রতিজন কৃষককে এক কেজি করে পাট বীজ এবং পাচ কেজি করে ডিএপি ও পাচ কেজি করে এমওপি সার দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত