সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটে নতুন বোরো ( ইরি ) ধান কেনাবেচা হচ্ছে। আজ শুক্রবার সলঙ্গায় নতুন এক মণ বোরো ধান এক হাজার থেকে বারোশো টাকা দরে কেনাবেচা হয়েছে। উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ও সলঙ্গা ইউনিয়ন এলাকায় আগাম করে আবাদ করা বোরো ধান কাটা শুরু হয়েছে।
কৃষকেরা ধান কাটার মজুরদের দাম মেটানো ও সংসারের দরকারে ধান বেচছেন। আজ শুক্রবার দুপুরে সলঙ্গা বাজারে ধান ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে হাইব্রিড হীরা , শুভলতা জাতের নতুন ধান কেনাবেচায় আমদানী হচ্ছে।
এক হাজার থেকে বারোশো টাকায় নতুন ধান কেনাবেচা হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। প্রতিবেদককে ব্যবসায়ী রমজান আলী বলেন শুভলতা জাতের ধানের দাম মণ প্রতি পঞ্চাশ থেকে আশি টাকা বেশী কেনাবেচা হয়েছে। আজ প্রায় সাড়ে পাচশো মণ ধান কিনেছেন। এ ধান চাচকৈড় এলাকায় পাঠানো হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত