সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাথার প্রান্তরের সুজা গ্রামে গৃহস্থ পরিবারগুলো গাভী গরু পালনে নামকরা হয়ে আছে। গ্রামের প্রায় সব পরিবারে দুচারটি করে দুধেল গাভী গরু পালন করা হচ্ছে । অনেকেই সহজ কথায় বলেন সুজা গ্রামে বাড়ী বাড়ী গরু পালন করা হচ্ছে । গরু পালনে গৃহস্থ পরিবারগুলোর খরচ বেড়েছে।
বেশী দামে ঘাস আর গরুর খাদ্য কিনে খাওয়াতে হচ্ছে। গৃহস্থ পরিবারগুলোর কথায় গরু পালনে খরচের তুলনায় দুধের দাম কম হওয়ায় তাদের লাভ হচ্ছে না।
উপজেলার মোহনপুর ইউনিয়নের সুজা গ্রামটিতে বসবাস পরিবার সংখ্যা প্রায় চারশো বলে জানা গেছে। গ্রামের প্রায় সবাই কৃষি পেশায় জড়িত আছেন। এর মধ্যে কৃষি কাজের পাশাপাশি কেউ কেউ ছোটোখাটো ব্যবসা কিংবা দিন আয়ের নানা পেশায় কাজ করেন। সুজা গ্রামের প্রায় সব পরিবারে দুচারটি করে গরু লালন পালন করা হয়ে আসছে বলে জানা গেছে।
এখানকার পরিবারগুলোর অনেকেই ষাড় বাছুর একটু বড় হতেই বেচে দুধেল গাভী গরু পালন করছেন। তবে কোনো কোনো পরিবারে গাভী গরুর পাশাপাশি ষাড় গরু পালন করছেন। সুজা গ্রামের বেশীর ভাগ গৃহস্থ পরিবারের গরু পুরো শীতকাল গ্রামের মাঠে রাখা হয়। সেখানে রেখে কাচা ঘাস খাওয়ানো হয়। সুজা গ্রামের অনেকেই মাঠের জমিতে গরু খাওয়ার ঘাস আবাদ করে থাকেন।
নিজের পালন করা গরুগুলোকে ঘাস খাওয়ানোর পাশাপাশি অন্যের কাছে ঘাস বেচে থাকেন। বিগত বছরগুলোর মতো এবারেও পুরো শীতকাল গরুগুলো মাঠে রেখে লালন পালন করা হয়েছে। বোরো ( ইরি ) ধান আবাদ শুরু হতে মাঠগুলো থেকে গরু গৃহস্থ পরিবারগুলোর বাড়ীতে নেওয়া হচ্ছে।
সুজা গ্রামের সেরাজুল সরকার বলেন বড় ছোটো মিলে এখন এগারোটি গরু লালন পালন করছেন।
প্রতিদিন দুবেলায় এখন প্রায় এক মণ দুধ পালিত গাভীগুলো থেকে মিলছে। তার বিঘা ছয়েক নিজস্ব আবাদী জমি আছে। একই গ্রামের মোর্শেদ মিয়া সাতটি ও রাজ্জাক মোল্লা নয়টি গরু লালন পালন করছেন। তারা বলেন প্রায় বাছুর বাদে সবকটি দুধেল গাভী গরু।
সুজা গ্রামের গৃহস্থ পরিবারগুলো পালিত গাভীগুলো থেকে সংগ্রহের দুবেলার দুধ মিল্ক ভিটা ও বিভিন্ন দুধ সংগ্রহের প্রতিষ্ঠানের কাছে বেচে থাকেন। এদের কথায় খরচের তুলনায় দুধের দাম কম পাচ্ছেন। এতে সব খরচ হিসেব করলে তাদের লাভের পরিমাণ খুবই কম টাকা বলে জানান।
আগের চেয়ে খরচ বেশী হচ্ছে গরু লালন পালনে। সব ধরণের গো খাদ্যের দাম বেড়েছে। এর সাথে কাচা ঘাস ও খড়ের দাম বেড়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা. শেখ এম এ মতিন বলেন মোহনপুর ইউনিয়নের সুজা গ্রামে গৃহস্থ পরিবারগুলোর বেশীজনই ভালো জাতের গাভী গরু লালন পালন করছেন। তার বিভাগ থেকে সুজা এলাকায় এলডিডি প্রকল্পে দুধের ক্রীম সেপারেটর মেশিন , ঘাস কাটা মেশিন বিনামূল্যে দেওয়া হয়েছে।
সেখানে গরু লালন পালনে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে গৃহস্থদের ( গরু পালনকারীদের ) পরামর্শ দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত