সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ২০২৪ - ২৫ অর্থ সালে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনায় একশো জন কৃষকের মাঝে তিল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল দশটায় কৃষকদের মাঝে এসব বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী , অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত প্রমুখ। প্রতিজন কৃষকের মাঝে এক কেজি করে তিল বীজ , ডিএপি সার দশ কেজি ও এমওপি সার দশ কেজি করে দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত