সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হল ছাত্র সংসদের সাবেক ভিপি ফরহাদ আলীকে (৩০) উল্লাপাড়া মডেল থানা পুলিশ গ্রেফতার করে আজ সোমবার আদালতে চালান দিয়েছেন।
উল্লাপাড়া উপজেলার দত্ত খাড়ুয়া গ্রামের হাসান আলীর ছেলে ফরহাদ আলী ভিপি ফরহাদ হিসাবে পরিচিত বলে জানা গেছে ।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান আজ সোমবার বিকেলে ফরহাদ আলীকে গ্রেফতার করে আদালতে চালান দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে থানায় বিষ্ফোরক আইনে মামলা আছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত