সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় পয়ত্রিশ বছর বয়সী ভৈরব দাস বংশীয় পেশায় আছেন। তার বংশীয় পেশায় উপজেলার বারুইয়া গ্রামের বাড়ীতে বাশ দিয়ে ঘর গৃহস্থালি কাজে ব্যবহৃত সামগ্রী তৈরী করেন। আর গ্রামের পথ থেকে পথে এ বাড়ী থেকে সে বাড়ী ঘুরে বাশের তৈরী গৃহস্থালি সেসব সামগ্রী বেচেন।
প্রতিবেদককে ভৈরব দাস বলেন তিনি বংশীয় পেশা ধরে রেখেছেন। নিজ বাড়ীতে পরিবারের নারীরা বাশ দিয়ে গৃহস্থালি কাজে ব্যবহৃত কুলা , চালুনসহ নানা সামগ্রী তৈরীতে সহযোগিতা করেন। পরিবারের সবাই মিলে একনাগাড়ে তিন চারদিন বাড়ীতে এসব সামগ্রী তৈরী করেন।
এরপর তা বেচতে গ্রাম থেকে গ্রামে যান। দিনের প্রথম ভাগে গ্রামের পথে বেরিয়ে বাড়ী থেকে বাড়ী ঘুরে বাশের তৈরী গৃহস্থালি সামগ্রী বেচেন। তিনি বলেন এসব সামগ্রীর চাহিদা আগের মতো নেই। গ্রামের কৃষক গৃহস্থ পরিবারগুলোর নারীরা পছন্দ করে এসব কেনেন।
তবে তারা দরকার হলে তবেই কেনেন বলে জানান। ভৈরব দাস বলেন মাঠের কিংবা কুলি কাজে একজন মজুরের দিনের হাজিরা এখন সাড়ে চারশো থেকে পাচশো টাকা।
সেখানে এ পেশায় তিন থেকে চারশো টাকা আয় করতে গ্রাম থেকে গ্রামে ঘুরে এসব বেচতে হয়। বেচা না হলে টাকা আয় হয় না।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত