সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভূট্রা ফসলের আবাদ ফি বছর বাড়ছে বলে জানা গেছে। এর আবাদে কম টাকা খরচ করে লাভের খাতে বেশী টাকা মেলে বলে কৃষকেরা এর আবাদ করছেন।
উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে এবারের মৌসুমে উপজেলায় প্রায় ৩২০ হেক্টর জমিতে ভূট্টা ফসলের আবাদ করা হয়েছে। এবারে ২৮০ হেক্টর পরিমাণ জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা ছিলো।
সেখানে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী ৪০ হেক্টর পরিমাণ জমিতে আবাদ হয়েছে। উপজেলার বিভিন্ন মাঠে কৃষকেরা সিনহা , উত্তরণ , মেজর , সম্রাট , সুলতান ও আরো বেশী হারে ফলনশীল নানা জাতের ভূট্রা ফসলের আবাদ করেছেন । এদিকে জানা গেছে গত কয়েক বছর ধরে ভূট্রা ফসলের আবাদ বছর যেতেই বাড়ছে।
প্রতিবেদককে কয়েকজন কৃষক বলেন ভূট্রা ফসলের আবাদে টাকা কম খরচ হয়। সদর উল্লাপাড়া ইউনিয়নের ভদ্রকোল গ্রামের আমজাদ হোসেন প্রায় আড়াই বিঘা জমিতে বেশী হারে ফলনশীল ভূট্রা ফসলের আবাদ করেছেন। প্রতিটি গাছে কয়েকটি করে ভূট্রার মোচা বের হচ্ছে।
তিনি আশা করছেন ভালো হারে ফলন মিলবে। নাগরৌহা গ্রামের হায়দার আলী নিজের বিঘাখানেক জমিতে এবারে প্রথম ভূট্রার আবাদ করেছেন। তিনি দিনের বেশ কিছু সময় ভূট্রা ফসলের জমিতে পরিচর্যায় সময় পার করেন। বাঙ্গালা ইউনিয়নের বিভিন্ন মাঠে ভূট্রা ফসলের আবাদ করা হয়েছে। বিভিন্ন এলাকার কয়েকজন কৃষক বলেন ভূট্রা আবাদ করা এখন লাভের হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন ভূট্রা ফসলের আবাদে খরচ কম হয়। আর কম সময়ে ফসল ঘরে উঠে। তিনি কৃষকদেরকে ভূট্টা ফসলের আবাদের পাশাপাশি গম ফসলের আবাদ বেশী পরিমাণ জমিতে করার বিষয় জানান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত