সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনের উপর হামলার প্রতিবাদে আজ রবিবার (২০ এপ্রিল ) উপজেলা সদরে মানববন্ধন হয়েছে।
জামায়াত - শিবিরের অতর্কিত হামলায় তাকে গুরুতর আহত করার ঘটনার প্রতিবাদে থানা মোড় এলাকায় প্রায় এক ঘন্টা মানববন্ধন হয়। উপজেলা বিএনপি , পৌর বিএনপি ও দলের অঙ্গ সংগঠনগুলোর আয়োজনে বেলা এগারোটায় শুরু হওয়া মানববন্ধন অনুষ্ঠানে দলীয় নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
পৌর বিএনপির সাবেক আহবায়ক আঃ রাজ্জাকের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল ওয়াহাব , পুলিশের সাবেক ডিআইজি খান সাঈদ হাসান , বিএনপির সিনিয়র নেতা আজিজুর রহমান মানু , সাবেক পৌর কাউন্সিলর গোলাম আউলিয়া , উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা , সদস্য সচিব নিকসন কুমার আমিন প্রমুখ।
গত পরশু শুক্রবার ( ১৮ এপ্রিল) বাদ জুম্মা শহরের থানা মোড় এলাকায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। ঢাকার একটি হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন আছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত