সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধির পিতা গ্রাম উল্লাপাড়ার বসতি সাবেক উপজেলা পোস্ট মাস্টার মো. হাবিবুর রহমান (৭৭) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে......... রাজিউন)।
আজ সকাল সাড়ে দশটায় উল্লাপাড়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে উল্লাপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড় ৮ টায় তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে তিনি মৃত্যু বরন করেন।
তিনি উপজেলা পোস্ট মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত ২০০৪ সালে চাকুরী থেকে অবসর গ্রহন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত