সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
তিনি মতবিনিময় সভায় দেশের উন্নয়নে জামায়াতে ইসলামীর ভূমিকা এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গার উন্নয়নে তার বিভিন্ন পরিকল্পনা জানান।
বিকেল সাড়ে তিনটায় হওয়া মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক আঃ বারী, পৌর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আতাউর রহমান ও সেক্রেটারী আল আমিন হোসেন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত