আল-আমিন মিয়া, নরসিংদী: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন তুষার বলেছেন, ২৪ এর আন্দোলনে বুলেট দিয়ে স্বৈরাচাররা প্রতিবাদী কণ্ঠস্বর দাবায়ে রাখতে পারেনি। তাই এক হাদিকে গুলি করে স্তব্ধ করতে চাইলে লক্ষ হাদি রাস্তায় নেমে আসবে।
তিনি গতকাল মঙ্গলবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীর পলাশে এনসিপির বিজয় মিছিল ও ভারতীয় আধিপত্যবাদ আগ্রসনের বিরুদ্ধে প্রতিরোধ মিছিল শেষে এক পথ সভায় এ কথা বলেন। এসময় সারোয়ার তুষার বলেন, এই মুহূর্তে বাংলাদেশ একটি সংকটময় পরিস্থিতির মধ্যে যাচ্ছে।
তিনি বলেন যারা ২৪ এর আন্দোলনের নেতৃত্বদান কারীদের বুকে গুলি করতে চাচ্ছে তাদের মনে রাখতে হবে ২৪ এর আন্দোলনে আমাদের আন্দোলন ছিল বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। তাই গুলির ভয় দেখিয়ে কোন লাভ নেই।
পলাশ উপজেলা বিএডিসি মোড় থেকে বিজয় মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা থানা সদর স্কুলের স্মৃতিস্তম্ব গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন এনসিপির জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত