মজিবুর রহমান,নেত্রকোনা: জাতীয় সংসদের প্রথম বক্তব্যেই তীব্র ও স্পষ্ট কণ্ঠে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, দাবি ও বাস্তব চিত্র তুলে ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ড. রফিকুল ইসলাম হিলালী এমপি। তাঁর বক্তব্যে উঠে আসে এলাকার উন্নয়ন বঞ্চনার চিত্র, যা সংসদে উপস্থিত সকলের দৃষ্টি কাড়ে এবং নির্বাচনী এলাকায়ও প্রশংসায় ভাসছেন।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন সোমবার রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী এলাকার জনদাবিগুলো এবং স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কড়া বক্তব্য দেন।
তিনি আমজনতার কণ্ঠস্বর হয়ে কেন্দুয়া ও আটপাড়ার অবকাঠামো, যোগাযোগ, শিক্ষা ও সার্বিক উন্নয়নের জরুরি প্রয়োজনের কথা দৃঢ়ভাবে তুলে ধরেন। তাঁর কণ্ঠে ছিল প্রতিবাদের সুর, আর প্রতিটি কথায় ছিল বাস্তবতার স্পষ্ট ছাপ।
নেত্রকোনায় ১৭ জন শহীদ জুলাই যোদ্ধা মধ্যে ১৪ জনই বিএনপির নেতাকর্মী বিষয়টি স্বরণ করিয়ে স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার চেতনা নিয়ে দীর্ঘদিন আওয়ামী লীগ ব্যবসা করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের একক কৃতিত্ব দাবিদার কেউ নয়। কেউ যেন সেই চেষ্টাও না করে। জুলাই গণ-অভ্যুত্থানে সবার অবদান রয়েছে।
এলাকাবাসীর মতে, একজন আপোষহীন ও সাহসী জননেতা হিসেবেই প্রথম দিন থেকেই নিজের অবস্থান জানান দিয়েছেন হিলালী। দীর্ঘদিনের অবহেলা আর বঞ্চনার বিরুদ্ধে তাঁর এ সরব ভূমিকা সাধারণ মানুষের মাঝে নতুন আশার আলো জ্বালিয়েছে।
সংসদে তাঁর প্রথম দিনের স্পষ্ট বক্তব্য ইতোমধ্যেই কেন্দুয়া-আটপাড়ায় ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। অনেকেই বলছেন, এভাবেই যদি তিনি এগিয়ে যান, তবে খুব শিগগিরই এ অঞ্চলের উন্নয়নের দৃশ্যপট বদলে যাবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত