খাগড়াছড়িতে পেরাছড়া এনসিটিএফ ও জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং সিডার অর্থায়নে ওয়াই মুভস প্রকল্পের সমাপনী উপলক্ষে এক পুনর্মিলনী ও সাফল্য উদযাপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে স্থানীয় এনসিটিএফ সদস্যরা একত্রিত হয়ে প্রকল্পের কার্যক্রম ও অর্জন নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সুজন চন্দ্র রায়। তিনি তার বক্তব্যে বলেন, "ত্রিপুরা জাতি সংস্কৃতির ক্ষেত্রে সমৃদ্ধ হলেও অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে। তাই সংস্কৃতিকে সমুন্নত রেখে তাদের উন্নয়নের পথ মাড়াতে হবে।
সরকারের সবসময়ই তাদের জন্য সহায়তা প্রদান করতে প্রস্তুত রয়েছে।" তিনি আরো বলেন, স্থানীয় জনগণের একটি লাইব্রেরি স্থাপন করার আশ্বাস দেন, যা তরুণদের জন্য শিক্ষার পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুষ্মিতা খীসা, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীসার খীসা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুদেস্ননা চাকমা এবং মিডিয়া ব্যক্তিত্ব কানন আচার্য্য।
এছাড়া, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকল্পের সুবিধাভোগী শিশুদের অভিভাবকরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। তাদের মধ্যে ছিলেন চনিতা ত্রিপুরা, নিলাংকু ত্রিপুরা, শ্রাবণী ত্রিপুরা এবং স্বপন বালা ত্রিপুরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত