শাহরিয়ার মিল্টন , শেরপুর : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধের ঘটনায় সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় সোমবার শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বারোমারি সীমান্ত থেকে অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের ২ সহযোগী বেঞ্জামিন চিড়ান ও সীশলকে আটক করেছে বিজিবি।
ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফট্যানেন্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম এই তথ্য নিশ্চিত করেন।
সোমবার বিকেলে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) বারোমারি বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকা থেকে অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের মামাশ্বশুর বেঞ্জামিন চিড়ান (৪৫) এবং ফিলিপের ঘনিষ্ঠ বন্ধু সীশল (২৮)-কে আটক করতে সক্ষম হয়।
এর আগে ফিলিপের স্ত্রী ডেলটা চিড়ান, শ্বশুর ইয়ারসন রংডি এবং আরেক সহযোগী লুইস লেংমিঞ্জাকে আটক করে পুলিশের সোপর্দ করে বিজিবি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত