এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে ১০ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শেখ মো. নূরে আলম হামিদীর রিক্সা প্রতীকের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ জানুয়ারি রাত ৮টায় ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো.মামুনুল হক।
জনসভায় তিনি বলেন, বিগত দিনে বৃহৎ রাজনৈতিক দলগুলো ব্যর্থ হওয়ায় দেশজুড়ে ক্ষমতা পরিবর্তনের লক্ষ্যে জোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে লুটপাট ও দুর্বৃত্তায়নের রাজনীতির পরিবর্তনে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে।
তিনি সবাইকে রিক্সা মার্কায় ভোট দিয়ে ১০ দলীয় জোটের আসন্ন সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীকে রিক্সা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত