এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে হাজেরা ভানু চৌধুরী কিন্ডার গার্ডেন স্কুলের ভূমি দাতা ও প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষাবিদ অধ্যক্ষ ফখরউদ্দিন চৌধুরীর স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে পতনঊষার ইউনিয়নের রাজদিঘিরপাড় বাজারে বিদ্যালয়ের হলরুমে হাজেরা ভানু চৌধুরী কিন্ডার গার্ডেন স্কুলের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রমোদ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক অন্তরা রানী নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফখরউদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লেখক ও সাংবাদিক আব্দুল হান্নান চিনু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক নৃপেন্দ্র কুমার দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক হারিছ মিয়া, মো. আব্দুর রহিম, মো. শমশের আলী, এডভোকেট বয়তুল হক চৌধুরী, মাওলানা সাইদুর রহমান, প্রভাষক শামু আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ।
বক্তারা শিক্ষাক্ষেত্রে অধ্যক্ষ ফখরউদ্দিন চৌধুরীর অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত