এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসন কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর এর সভাপতিত্বে প্রস্তুতি সভা মূলক সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত