এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে আজ রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। এই তাপমাত্রা গত দু’দিন ধরে চলছে। এর আগে গত শনিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সকাল থেকে রোদ থাকলেও কনকনে বাতাস ও মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে চা–বাগানের শ্রমিকরা শীতবস্ত্র ব্যবহার করেই কাজে যোগদান করেছে।
শ্রীমঙ্গল ও বাইরের উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর শহরে তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রামাঞ্চল ও চা-বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়। এতে বিপাকে পড়েন শ্রমজীবী, ছিন্নমূল মানুষ ও চা–শ্রমিকদের।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘শ্রীমঙ্গলে আজ ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গতকাল শনিবার ছিলো একই তাপমাত্রা। তবে সূর্য ওঠার কারণে ঠান্ডা একটু কম অনুভূত হচ্ছে।
যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কমলগঞ্জ - শ্রীমঙ্গলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আগামী দুই দিন এমন শৈত্যপ্রবাহ থাকতে পারে, তবে তাপমাত্রা ক্রমেই বাড়বে।’
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত