সাতক্ষীরা অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের অবৈধ এডহক কমিটি বাতিল ও অধ্যক্ষ রুমে তালা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে কলেজের সামনে থেকে শুরু করে অধ্যক্ষের রুমের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অবৈধ কমিটি মানিনা মানবোনা, অধ্যক্ষের রুম তালাবদ্ধ কেন, জবাব চাই বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থী অভিভাবকরা।
শিক্ষার্থীরা বলেন, গত ৭ অক্টোবর জাল জালিয়াতি করে সভাপতি দাবিদার সিরাজুল ইসলামের নেতৃত্বে বহিরাগতরা এসে অধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে দেন ও কলেজের শিক্ষকদের আটকে রেখে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়। এ অবস্থায় কলেজে ক্লাস নিতে শিক্ষকরা আতঙ্কে আছেন। যারা এমন পরিবেশ সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
বিক্ষোভ মিছিলে অংশ নেন, প্রফেসর আব্দুল কাদের, প্রফেসর জাহাঙ্গীর হুসাইন, প্রফেসর শামিম হুসাইন, প্রফেসর মনির হোসেন, মিজানুর রহমান মাওলানা ইউসুফ আল আজাদী, মো.কামাল হোসেন, মো. আব্দুর রব প্রমুখ। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত