আজহার হোসেন,মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঐতিহ্যবাহী কালীগঙ্গা নদীর তীরবর্তী বেওথা এলাকায় শারদীয় দুর্গাপূজা ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সম্প্রীতি, ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর ভক্তদের প্রার্থনায় চারদিকে ছড়িয়ে পড়েছে শারদীয় উৎসবের আনন্দ।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে চলছে পূজা-অর্চনা ও নানা ধর্মীয় আয়োজন। উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দঘন করতে সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজ করছেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
হিন্দু-বৌদ্ধ কল্যাণ ফন্ডের যুগ্ম আহ্বায়ক এবং বিএনপির পৌর কমিটির সাবেক সদস্য মিঠু রবি দাস বলেন, “খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার দিকনির্দেশনায় আমরা এবার শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করছি।”
দুর্গোৎসব উপলক্ষে সবার জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে তিনি বলেন, মা দুর্গার আশীর্বাদে পৃথিবী ভরে উঠুক ধন-ধান্য, শস্য-শ্যামলিমা ও অফুরন্ত সমৃদ্ধিতে। জরা-ব্যাধি দূর হোক, পৃথিবী হয়ে উঠুক সুস্থ ও সুন্দর। ভালোবাসা, সম্প্রীতি ও মানবতার বন্ধনে অবসান হোক সব যুদ্ধ-বিগ্রহের।
পৃথিবী থেকে দূর হোক ক্ষুধা, দারিদ্র্য, হিংসা ও বৈষম্য। প্রতিটি মানুষের জীবনে নেমে আসুক সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য ও অনাবিল আনন্দ। মা দুর্গার মহিমায় বিশ্ব হোক শান্তিময়, জাগ্রত হোক মানবতা, আর ভালোবাসায় পূর্ণ হোক প্রতিটি হৃদয়।
সবাইকে জানাই শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত