মজিবুর রহমান, নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নিভূত পল্লীতে গড়ে ওঠা আন্-নূর পাঠাগার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত নানান আয়োজনে পাঠাগারের কার্যক্রম তুলে ধরা হয়েছে। কর্মসূচি মধ্যে ছিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পাঠাগারের সদস্যবৃন্দের পরিচিত, নূরপ্রবাহ স্মরণিকা প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান।
বেলা দুইটার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে পাঠাগারের সদস্যবৃন্দের পরিচিতি পর্ব শেষে এলাকার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্-নূর পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি গীতিকবি আব্দুল হাই সেলিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূইয়া,প্রবীণ সাংবাদিক হারেছ উদ্দিন ফকির,লেখক সাংবাদিক রাখাল বিশ্বাস, জনতা ব্যাংকের ম্যানেজার রুহুল আমিন সুজন,কবি শাহাবুল কাদির ভূইয়া, টিভি ও বেতার শিল্পী আবুল বাসার তালুকদার, পাঠাগারের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মজিবুর রহমান ও শাহ আলম তালুকদার। পরে গভীর রাত পর্যন্ত চলে সঙ্গীতানুষ্ঠান। বেতার ও টিভি শিল্পী প্রদীপ পন্ডিত, সুশেন চন্দ্র রায় সাহা,বাউল শিল্পী সবুজ সরকার, মাখন মিয়া, নকুল সরকার, সুমী সরকার, আনিসুর রহমান সাগর, আবুল বাদশাহসহ আরও অনেকেই।
প্রকাশিত নূরপ্রবাহ স্মরণিকায় ফুটে উঠেছে ২০১৯ সালে প্রতিষ্ঠিত পাঠাগারের ৬ বছরের পথচলার কথা,বই পড়ার উপকারীতা, সাহিত্য সংস্কৃতির চেতনার কথা,ইতিহাস ঐতিহ্যের এবং উপজেলা গুরুত্বপূর্ণ তথ্যাবলি যা প্রজন্মের পর প্রজন্ম সুফলভোগ করবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত