মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়ায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ইতিহাসবিদ ড. হাফিজুর রহমান ভূঞাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাতে কেন্দুয়া প্রেসক্লাব পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইতিহাসবিদ ড. হাফিজুর রহমান ভূঞা।
কেন্দুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক কবি আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার,জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেত্রকোণা জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক,রিপোর্টস ক্লাব সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঁইয়া,সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙ্গালি, সায়মা শাহজাহান একাডেমীর প্রধান শিক্ষক শহীদুল ইসলাম,বিএনপি নেতা মজনু রহমান খন্দকার, জসিম উদ্দিন আহমেদ খোকন,প্রেসক্লাব সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, সিনিয়র সাংবাদিক আশরাফ উদ্দিন ভূঁইয়া,সাংবাদিক রাখাল বিশ্বাস প্রমূখ।
সাবেক সচিব ও বর্তমানে গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ইতিহাসবিদ ও লেখক ড.মো. হাফিজুর রহমান ভূঁইয়া বক্তব্যে বলেন, সব সেক্টরেই আমাদের লোক আছে অতচয় কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে আমরা পিছিয়ে রয়েছি।
আমাদের মাঝে যোগাযোগ নেই। আর এই যোগাযোগ বিচ্ছিন্নতার ফলে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে আমাদের কেন্দুয়া উপজেলা উন্নয়ন। আমাদের যেপরিমান লোকবল, সম্পদ আর ইতিহাস ঐতিহ্য আছে সেই তুলনায় আমাদের এলাকার উন্নয়ন হয়নি।
কেন্দুয়াকে মডেল উপজেলার রূপদান করা কঠিন কোন কাজ না। তবে এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি।
তিনি আরো বলেন,কেন্দুয়াকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে এক টেবিলে বসতে হবে। ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন পরিকল্পনা করতে হবে। বিচ্ছিন্ন থেকে হবে না। যারতার অবস্থান থেকে উন্নয়নে সহযোগি হতে হবে। আমাদের অফুরন্ত সম্পদ আছে, এই সম্পদগুলো চিহ্নিত কাজে লাগাতে হবে।
আমাদের সবচেয়ে বড় জোর দিতে আগে শিক্ষার দিকে। আমাদের দৃষ্টিভঙ্গি চেইন্স আর সুশিক্ষা প্রজন্ম গড়ে তুলতে পারলেই কাঙ্ক্ষিত অর্জনে পৌঁছা সহজ হবে। প্রেসক্লাবের সকল উন্নয়নকাজে নিজেকে সম্পৃক্ত থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত