মজিবুর রহমান: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে পেমই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম খান জরিপ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন যৌথ ভাবে পরিচালনা করেন।
দ্বিতীয় অধিবেশনে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়ার সভাপতিত্বে নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান মোসলেম।
প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন এখলাছ উদ্দিন ভূইয়া। নির্বাচনে সভাপতি পদে আবুল হোসনে ভূইয়া (হাসেম) চেয়ার প্রতীকে ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদুল হাসান সোহাগ আনারস প্রতীকে ১৪১ ভোট এবং সাইফুল ইসলাম লিটন মোটরসাইকেল প্রতীকে ১১১ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেন টুটুল ঘড়ি প্রতীকে ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান উজ্জ্বল মাছ প্রতীকে পেয়েছেন ১৪৩ ভোট।
সম্মেলনে শতভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সম্মেলন ও নেতৃত্ব নির্বাচনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম খান জরিপ, জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত