মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়ায় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে পুরাতন মুক্তিযোদ্ধা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক। এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক কমান্ড বজলুর রহমান, ডেপুটি কমান্ডার আব্দুল কুদ্দুস খন্দকার লালচান।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ কাদির বাঙ্গালী, ইসলাম উদ্দীন,মোঃ আবু সিদ্দিক,আব্দুস সাত্তার,রুহুল আমিন,আ:আজিহ প্রমূখ।
উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৭ ডিসেম্বর কেন্দুয়া উপজেলা থেকে শত্রু মুক্ত হয়েছিল। প্রতি বছর এ দিনটিকে "হানাদার মুক্ত দিবস" হিসেবে পালন করে কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত