মজিবুর রহমান: নেত্রকোণার কেন্দুয়ায় পূজামণ্ডপ গুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১ টার দিকে পূজারীদের হাতে এসব যন্ত্র তুলে দেন ইউএনও ইমদাদুল হক তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান,সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী,
কেন্দুয়া ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ আশরাফ আলী, পৌর বিএনপি সভাপতি খোকন আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,বিএনপি নেতা জসিম উদ্দিন ভূঁইয়া খোকন,বিএনপি নেতা শহীদুল্লাহ, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অনিল কুমার ভদ্র,সাধারণ সম্পাদক সজল সরকার প্রমূখ।
ইউএনও ইমদাদুল হক তালুকদার জানান,গত পূজা উদযাপন প্রস্তুতি সভায় মন্দিরে অগ্নি নিরাপত্তার বিষয়টি উপস্থাপন করা হলে স্থানীয় ব্যবসায়ী বিএনপির নেতৃবৃন্দ তারা স্বপ্রণোদিতভাবে ৩৬ টি মণ্ডপের জন্য অগ্নিনির্বাপক যন্ত্র প্রদান করা করেছেন।
সম্ভবত এধরণের উদ্যোগ এটাই প্রথম। এব্যাপারের উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজল সরকার জানান,পূজা চলাকালীন সময়ে মণ্ডপে অগ্নিকান্ডের আতংকে থাকতাম।
অগ্নিনির্বাপক যন্ত্র পাওয়ায় এখন অনেকটাই স্বস্তি বোধ করছি। আমাদের উৎসব নিরাপদে অনুষ্ঠানের জন্য যারা অগ্নিনির্বাপক যন্ত্র প্রদান করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত