মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের মুক্তির দাবিতে পটুয়াখালীর দশমিনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলা কৃষক দলের আয়োজনে স্থানীয় বিএনপির দলীয় কার্যলয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শুরুর স্থলে এসে শেষ হয়।
পরে উপজেলা কৃষক দলের সভাপতি মো. মনিরুজ্জামান মহল্লাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন আর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন মৃধা। এছাড়াও উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত