খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন (২০৩) পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে বিভিন্ন অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা ও মানবিক প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকালে ব্রিগেডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর কাজী মোস্তফা আরেফিন (জিটুআই, আইএনটি)-এর সার্বিক তত্ত্বাবধানে এই মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

এ সময় চিকিৎসা ও জরুরি সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন— মো. আব্দুল সাত্তার ফকির (বৃদ্ধ ও অসহায়), মো. শহীদুল ইসলাম (কন্যার হার্ট অপারেশন), ওমেন ত্রিপুরা (কিডনি ও পিত্তথলির টিউমার), মো. সেলিম মিয়া, নজরুল ইসলাম (প্রতিবন্ধিতাজনিত ঘর মেরামত), মো. হাফিজুর রহমান (সন্তানের চিকিৎসা), এম. সাইফুর রহমান (সাম্প্রদায়িক দাঙ্গায় আহত), সাইফুর ইসলাম (ছেলের পায়ের অপারেশন), মো. আব্দুর রহিম (উন্নত চিকিৎসা), রাম জ্যোতি ত্রিপুরা (লিভার ক্যান্সার চিকিৎসা), রনি ত্রিপুরা (সভাপতি— বড়দিন উদযাপন উপলক্ষে) ও হিল আনসার রবিউল।
এই সহায়তা কার্যক্রমে সর্বমোট ৫,৩৭,০৬০ টাকা (পাঁচ লক্ষ সাঁইত্রিশ হাজার ষাট টাকা মাত্র) বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত