বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে খাগড়াছড়িতে অসহায়, দরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) দুপুরে খাগড়াছড়ি জেলা রেডক্রিসেন্ট সোসাইটি কার্যালয় মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বিশ্বজিত চাকমা ও রোকেয়া বেগম।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার অসহায় ব্যক্তি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও শিক্ষার্থীদের মাঝে মোট ১০৬ জন উপকারভোগীর হাতে বিভিন্ন ক্যাটাগরিতে এ আর্থিক সহায়তা তুলে দেন অতিথিরা।
সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের আওতায় এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাময়িক স্বস্তি বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত