খাগড়াছড়ি সদর উপজেলায় উপজেলা আস্থা ইয়ুথ গ্রুপের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া সুলতানা। সভায় সভাপতিত্ব করেন সিভিক গ্রুপের কো-কনভেনর ত্রিনা চাকমা।
আস্থা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা এবং ফিল্ড ফ্যাসিলিটেটর সোনিয়া দাস।
সভায় বক্তারা যুবদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সুশাসন, সামাজিক দায়বদ্ধতা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আস্থা ইয়ুথ গ্রুপের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে আস্থা ইয়ুথ গ্রুপ, খাগড়াছড়ি সদর উপজেলা এবং বাস্তবায়নে সহযোগিতা করে তৃণমূল উন্নয়ন সংস্থা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত