খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়ায় গিরিফুল শিশু সদনের নবনির্মিত ছাত্রাবাসের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গিরিফুল শিশু সদন প্রাঙ্গণে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।
বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ পার্বত্য আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া।
গিরিফুল শিশু সদনের সভাপতি ডা. বিশ্ব জ্যোতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিশুদের শিক্ষা, আবাসন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। নবনির্মিত ছাত্রাবাসের মাধ্যমে শিশু সদনের আবাসিক শিক্ষার্থীদের থাকার সুযোগ ও পরিবেশ আরও উন্নত হবে বলে আয়োজকরা জানান।
গিরিফুল শিশু সদন কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত