গোপন তৎপরতার মাধ্যমে জনতা সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
গতকাল সোমবার (১৪ জুলাই ২০২৫) বিকেলে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের আয়োজনে শহরের চেঙ্গী স্কয়ার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর মুক্ত মঞ্চে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
বক্তব্যে নেতারা বলেন, একটি গোষ্ঠী গোপনে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। জনগণকে বিভ্রান্ত করে কোনো অশুভ উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু, মোশাররফ হোসেনসহ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আনিসুল আলম অনিক, সাংগঠনিক সম্পাদক বাপ্পী দাস, দপ্তর সম্পাদক মো. রফিক এবং অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত