ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে “জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ” নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল সোমবার (১৪ জুলাই ২০২৫) সকালে খাগড়াছড়ি জেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ সরাফত হোসেন, জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মারুফ হাসান ও বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা, আহত বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি রাকিব মনি ইফতি, মোঃ জাহিদ, মোঃ তপু, মোঃ জুনায়েদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
আয়োজকরা জানান, ১৪ জুলাইয়ের শহিদদের স্মরণে এ স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসের সাক্ষ্য হয়ে থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত