পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী এর সাথে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবং পরিষদের হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর, ২০২৪) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা সভাপতিত্ব করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, পরিষদের সদস্যবর্গ, পরিষদের উদ্বর্তন কর্মকর্তাবৃন্দ এবং হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানগণ।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন নির্বাহী কর্মকর্তা টিটন খীসা।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ (অবঃ) মোঃ আবদুল লতিফ, অধ্যক্ষ (অবঃ) প্রশান্ত কুমার ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা, মোঃ শহিদুল ইসলাম সুমন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাবের, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম, এবং জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাজু আহমেদ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত