“নতুন ধানে, নতুন প্রাণে, চলো মাতি পিঠার গানে”—এই স্লোগানকে সামনে রেখে ঐতিহ্যের স্বাদ ও শীতের আমেজে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে আজ রবিবার বিকেলে বর্ণাঢ্য পিঠা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শীতের আগমনে বাঙালির চিরায়ত সংস্কৃতি ও পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে পুনাক খাগড়াছড়ি জেলা শাখার সভানেত্রী জনাব ফাতিমা মুস্তারিন চৌধুরী-এর বিশেষ অনুপ্রেরণায় এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে ভাপা, পুলি, মেরা, কলাপাতা পিঠা, চিতই, ছেছমা, পাটিসাপটাসহ বাংলার ঐতিহ্যবাহী ও সুস্বাদু নানা ধরনের পিঠার সমারোহ উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক জনাব মোঃ আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন, পৌর প্রশাসক হাসান মারুফ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব হারুন-অর-রশিদসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারবর্গ।
আয়োজকরা জানান, এই পিঠা উৎসব কেবল রসনাতৃপ্তির আয়োজন নয়; বরং এটি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি প্রয়াস। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে লোকজ ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত