খাগড়াছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (২০ মে) সকালে খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিস প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফায়ার সার্ভিস কার্যালয়ে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক জাকের হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, রেড ক্রিসেন্টের যুব সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অগ্নি নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম, মহড়া এবং জনসচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত