পার্বত্য খাগড়াছড়িতে পাহাড়ের প্রাণের উৎসব বৈসু-সাংগ্রাই-বিঝু ও বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শহীদ জিয়া স্মৃতি সংসদ খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিপু বিকাশ ত্রিপুরা।
“সৃষ্টিকর্তাই মহান”, ধর্ম যার যার, উৎসব সবার” এবং “পাহাড়ে প্রাণের উৎসব”—এই শ্লোগানকে ধারণ করে তিনি পার্বত্য খাগড়াছড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ পূর্ণাথীসহ সর্বস্তরের জনগণকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বৈসু, সাংগ্রাই, বিঝু ও বাংলা নববর্ষ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী বৈসু-সাংগ্রাইং-বিজু ও বাংলা নববর্ষ সকল জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তির বন্ধন আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, পাহাড়ের ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত