বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন দলের নেতারা।
খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সিমার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন ও যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু।
বক্তারা মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কর্মসূচিতে জেলা মহিলা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত