অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
সোমবার (২৯ জুন ২০২৬) দুপুরে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে টাউন হল প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মুন্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ।

বক্তারা তাদের বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী মতের প্রতি সহনশীলতা এবং রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরে অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে জেলা যুবদল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত