খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের চেলাছড়া পাড়ায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে চিকিৎসা সহায়তা প্রদান, শীতবস্ত্র (কম্বল) বিতরণ এবং চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
আজ সোমবার (৬ জানুয়ারি, ২০২৫) সকাল থেকে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের চেলাছড়া সেন্টারের প্রাঙ্গণে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর জাবির সোবহান মিয়াদ, ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাকিবুল ইসলাম, খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডাঃ রতন খীসা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশা প্রিয় ত্রিপুরা এবং আগাপে-চেলাছড়া সেন্টারের প্রকল্প ব্যবস্থাপক দিলীপ ত্রিপুরা।

এই কার্যক্রমের অংশ হিসেবে প্রায় দুই শতাধিক রোগীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। চক্ষু চিকিৎসা সেবায় চেলাছড়ার বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হন।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। উপস্থিত অতিথিরা বলেন, সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত