খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের বেলতলী পাড়ায় চেঙ্গী নদীর তীর ঘেঁষা কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযানে ৫টি ট্রাক্টর ও ৫ জন শ্রমিককে আটক করা হয়। পরে আটককৃতদের ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উত্তোলনকৃত মাটি পুনরায় সেখানে ফেরত দেওয়া হবে মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও সুজন চন্দ্র রায় বলেন, *“বিষয়টি অবগত হওয়ার পরই আমরা দ্রুত অভিযান চালাই। যারা অবৈধভাবে মাটি উত্তোলন করেছে, তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে স্থানীয় কৃষকরা বিপাকে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। নদীর পাড় ধসে পড়ার পাশাপাশি ফসলি জমির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা।
স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত