খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলায় অবস্থিত মিলনপুর মহিলা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা (এ.জি. এম) ও বনভোজন ২০২৫ শনিবার (১ মার্চ ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। জেলা সদরের দীঘিনালা সড়কের পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের ঐতিহ্যবাহী বটতলায় এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা এবং সভায় সভাপতিত্ব করেন মিলনপুর মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী ত্রিণা চাকমা। এছাড়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অ. দা.) সুষ্মিতা খীসা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শাপলা দেবী ত্রিপুরা, মিলনপুর মহিলা সমিতির অন্যান্য নেত্রী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় সভায় সমিতির বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে বনভোজনের আয়োজন করা হয়, যেখানে সমিতির সদস্যরা একত্রিত হয়ে আনন্দ ও সহযোগিতার মনোভাবের মাধ্যমে একটি সফল দিন কাটান।
মিলনপুর মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে এই অনুষ্ঠানটি তাদের সামাজিক দায়িত্ববোধ ও নারীদের ক্ষমতায়ন উদ্যোগের অঙ্গ হিসেবে পালন করা হয়।
অনুষ্ঠানে সমিতির সদস্যরা পরিবেশন করেন মনোজ্ঞ গান ও নাচ, এবং শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত