এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ১৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬২ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির মোট পাসের হার ৯৬ দশমিক ৪৩ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন শিক্ষার্থী।
সোমবার (১০আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষায় মোট ১৬৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৬২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে এবং ছয়জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৬৫ জন জিপিএ-৫ অর্জন করেছে। ফলাফলে কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা কামনা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত