খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) সকালে চেম্বারের স্থায়ী কার্যালয়ের সম্মুখে এই কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, পরিচালক মোশাররফ হোসেন, আঃ রব রাজা, নজরুল ইসলাম, মাহাবুব আলম সবুজ, রবি শংকর তালুকদার, মোঃ মোস্তফা, ভরত কুমার চাকমা, কমল বিকাশ ত্রিপুরা, আবু তালেব, জাহেদুল আলম ও শাহাজালাল কাজল প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সবসময়ই জনকল্যাণমূলক কার্যক্রমে সচেষ্ট থাকে। এ ধরনের কার্যক্রম অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘবে ভূমিকা রাখে।"
অনুষ্ঠান শেষে প্রায় তিন শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত